স্কোলিওসিস সচেতনতা মাসে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন ও এইচ,পি,ঘোষ,হাসপাতালের যৌথ উদ্যোগে সম্যক সচেতনতার লক্ষ্যে একটি অনুষ্ঠান আয়োজিত হয় এইচপি ঘোষ হাসপাতালের সেমিনার রুমে।কত প্রকারের স্কোলিওসিস,তার উপসর্গ, প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করেন ডাঃ সৌম্যজিৎ বসু,ডাঃ অমিতাভ বিশ্বাস এবং ডাঃ ত্রিয়াঞ্জন সারেঙ্গি।স্পাইন রিসার্চ ফাউন্ডেশন ইতিমধ্যেই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ৩০ জন রোগীকে সুস্থ করে তুলেছে।চিকিৎসকদের পাশাপাশি অনুষ্ঠানে স্কোলিওসিস রোগ থেকে সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে সাধারণ জীবনে ফিরে আসার গল্প বললেন ভুক্তভোগীরা।এই রোগের ক্ষেত্রে দরকার প্রাথমিক স্তরে নির্ণয় ও তার প্রতিবিধান।চিকিৎসা খরচ আয়ত্বের মধ্যে।স্কোলিওসিস হল মেরুদণ্ডের বক্রতার বেশ কয়েকটি কারণে সৃষ্ট নিউরোমাসকুলার ব্যাধি। একটি সাধারণ ব্যক্তির মেরুদণ্ড কাঁধের কাছাকাছি এবং নীচের পিছনে একটি বক্র থাকে।তবে বাইরের স্কোলিওসিসের ক্ষেত্রে এটি হাড়ের অবস্থার মতো দেখাবে।সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারলে মেরুদন্ড এর বক্রতা সেরে ওঠে।
Related Posts
কাঠালবাগান সার্বজনীন দুর্গা পুজোর সূচনা পদ্মশ্রী ঢাকির হাতে
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – দূর্গা পুজোকে গুরুত্ব দিয়ে কাঁঠাল বাগান সর্বজনীন এবার ঢাকি ভাই সকলের গর্ব পদ্মশ্রী সম্মানে ভূষিত…
শ্রমদানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত
কোলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – বিশ্ব পরিবেশ দিবস এবং স্বচ্ছ ভারত মিশনের চেতনার প্রতি শ্রদ্ধা জানাতে, কলকাতা নদীর তীরে নাগরিক…
নববারাকপুরে ৫২ কোটির জলপ্রকল্প’র শিলান্যাস মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
নববারাকপুর- অলোক আচায্য র্রিপোর্ট-: নববারাকপুরের উন্নয়নের মুকুটে নবতম নতুন পালক ৫২ কোটির জলপ্রকল্প’র। শহরে প্রতিটি বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল…
