কোলকাতা- সন্তু চ্যাটার্জি রিপোর্ট -রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপন’ অনুষ্ঠানের মাধ্যমে আজ সন্ধ্যায় শতাধিক ছাত্রছাত্রীদের হাতে গুল্ম শ্রেণীর ফুলের চারা তুলে দিল ‘লক্ষ্য ফাউণ্ডেশন’।অনুষ্ঠানের ফাঁকে পূর্ণেন্দু দেবনাথ জানান, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ শতাধিক ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসাবে একটা ফুলগাছের চারা সহ বিবেকানন্দ ও নিবেদিতার লেখা একটা করে বই ও মিষ্টি তুলে দেওয়া হচ্ছে।” ফ্ল্যাট বাড়িতে থাকলেও যাতে ওই চারা গাছটি সম্পূর্ণরূপে লালন-পালন করা যায় সে ব্যবস্থা করেই সবাই কে বিতরণকরা হয়।সংগঠনের অধ্যক্ষ কিশোর কর, সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ ও বরিষ্ঠ কার্যকর্তা রতন জৈন-কে পাশে নিয়ে মঙ্গল দীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।বেলুড় ‘রামকৃষ্ণ বিদ্যামন্দির’-এর অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ স্বামীজী বলেন, “রবীন্দ্রনাথ, নজরুল এবং বিবেকানন্দের বিভিন্ন লেখা পড়া উচিত, এইসব লেখা মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে।”
Related Posts
বকুলবাগান সার্বজনীন দুর্গোৎসবের ৯৭ তম বর্ষের উদযাপন
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট -বকুলবাগান সার্বজনীন দুর্গোৎসবের ৯৭ তম বর্ষের উদযাপন করলো তারই জন্য একটি সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়।…
শ্রমদানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত
কোলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – বিশ্ব পরিবেশ দিবস এবং স্বচ্ছ ভারত মিশনের চেতনার প্রতি শ্রদ্ধা জানাতে, কলকাতা নদীর তীরে নাগরিক…
মোজোটেল এন্টারটেইনমেন্টস সাহস আন্তঃসাংস্কৃতিক গল্প
কলকাতা -রাজেন বিশ্বাস রিপোর্ট – মোজোটেল এন্টারটেইনমেন্টস ও ডিস্ট্রিবিউশন, মা-মেয়ের অনুপ্রেরণাদায়ক জুটি সুমনা কাঞ্জিলাল ও এহেসাস কাঞ্জিলাল-এর নেতৃত্বে, সিনেমার জগতে…
