মা তারাশ্রীতা ভক্ত বৃন্দের সামাজিক কর্মকাণ্ড রক্তিম দাশগুপ্তের উদ্যোগে।

তারাপীঠ -পার্থ পাল রিপোর্ট – বীরভূম জেলার তারাপীঠে ২১শে ফেব্রুয়ারি ২০২৬ শনিবার সকালে হোটেল তীর্থ উত্তর ২৪ পরগনা মা তারাশ্রীতা ভক্তবৃন্দ উদ্যোগে গীতা চণ্ডীপাঠ ও পূজার্চনা আয়োজন করা হয় ,প্রাথমিক বিদ্যালয়ে দুঃস্থ ছাত্র ও ছাত্রীদের শিক্ষার সামগ্রী বিতরণ,বস্ত্র প্রদান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন,প্রতিবন্ধী ভাই বোনেদের হুইল চেয়ার, সাইকেল,স্ক্যার্চ প্রদান, দুঃস্থ ছাত্রছাত্রীদের সৌর লাইট এবং আর্থিক অনুদান সাহায্য প্রদান,ও মহিলাদের জন্য সেলাই মেশিন এবং প্রাথমিক বিদ্যালয় ও আশ্রমকে ইলেকট্রিক ফ্যান প্রদান করা হয়।সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ও অতিথিবরণ অনুষ্ঠান করা হয়। তারপরে নিত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা তারাশ্রীতা ভক্তবৃন্দের সম্পাদক রক্তিম দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক অমিতাভ মন্ডল,সত্যরঞ্জন সরকার, সভাপতি সঞ্জীব সেন চৌধুরী,কার্যকরী সভাপতি অভিজিৎ গুছাইত,সহ-সভাপতি অপু রায়,সাহেব চক্রবর্তী, অমিয় মুখার্জি,প্রদ্যুৎ সাহা,অরুণ ঘোষ এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। তারাপীঠ থেকে পার্থ পালের রিপোর্ট খবরের দুনিয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *