কোলকাতা- সন্তু চ্যাটার্জি রিপোর্ট -রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপন’ অনুষ্ঠানের মাধ্যমে আজ সন্ধ্যায় শতাধিক ছাত্রছাত্রীদের হাতে গুল্ম শ্রেণীর ফুলের চারা তুলে দিল ‘লক্ষ্য ফাউণ্ডেশন’।অনুষ্ঠানের ফাঁকে পূর্ণেন্দু দেবনাথ জানান, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ শতাধিক ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসাবে একটা ফুলগাছের চারা সহ বিবেকানন্দ ও নিবেদিতার লেখা একটা করে বই ও মিষ্টি তুলে দেওয়া হচ্ছে।” ফ্ল্যাট বাড়িতে থাকলেও যাতে ওই চারা গাছটি সম্পূর্ণরূপে লালন-পালন করা যায় সে ব্যবস্থা করেই সবাই কে বিতরণকরা হয়।সংগঠনের অধ্যক্ষ কিশোর কর, সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ ও বরিষ্ঠ কার্যকর্তা রতন জৈন-কে পাশে নিয়ে মঙ্গল দীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।বেলুড় ‘রামকৃষ্ণ বিদ্যামন্দির’-এর অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ স্বামীজী বলেন, “রবীন্দ্রনাথ, নজরুল এবং বিবেকানন্দের বিভিন্ন লেখা পড়া উচিত, এইসব লেখা মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে।”
Related Posts
বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব অমৃত হাউসিং ২৭তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন।
কলকাতা -শুভ ঘোষ রিপোর্ট – বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব অমৃত হাউসিং কো-অপারেটিভ সোসাইটি ২৭তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন।প্রয়াত ও সদস্য…
স্মরণিকা প্রকাশ ও গুণিজন সংবর্ধনা বিধান শিশু উদ্যানে
কলকাতা -নিজস্ব প্রতিনিধি- বিধান শিশু উদ্যানে ‘পল্লিকবি ও আদালত’ শীর্ষক স্মরণিকা প্রকাশিত হলো। সেইসাথে ‘বর্ধমান সহযোদ্ধা’ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে…
ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশন এর রক্তদান শিবির
কলকাতা – শুভ ঘোষ রিপোর্ট – শরীরের জীবন রক্ষার জন্য প্রয়োজন রক্ত তারই ধারাকে তুলে ধরতে ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়নের উদ্যোগে…
