কোলকাতা থেকে শুভ ঘোষ রিপোর্ট – আন্তর্জাতিক নারী দিবস উদযাপনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে ভেলোসিটি ভেঞ্চারস *(Velocity Ventures)* আয়োজন করতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘স্ম্যাশ এন ড্যাশ'(*SMASH.N. DASH)* ক্রিকেট টুর্নামেন্ট।আগামী ৮ই মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ দিনে এই মূল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। খেলাধুলার মাধ্যমে নারীশক্তির জয়গান এবং সমাজে অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।নিলাম এবং দল বিন্যাস সিলভার স্প্রিং ক্লাবে আয়োজিত এই নিলাম অনুষ্ঠানে দলের মালিকদের মধ্যে টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে।এই টুর্নামেন্টে মোট ৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে,৩টি পুরুষ দল এবং ৪টি মহিলা দল। অনুষ্ঠানটিকে সফল করতে শহরের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বজুড়ে নারী ক্রিকেটের ক্রমবর্ধমান জোয়ার থেকে অনুপ্রাণিত হয়ে এই টুর্নামেন্টটি স্থানীয় প্রতিভা এক পেশাদার প্ল্যাটফর্ম প্রদান করবে।আগামী ৮ই মার্চ মাঠের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, তা দেখতে এখন মুখিয়ে আছেন সিলভার স্প্রিং ক্লাবের সদস্য এবং ক্রীড়াপ্রেমীরা।
“স্ম্যাশ এন ড্যাশ” ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য নিলাম সম্পন্ন।
